1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

কৃতি শিক্ষার্থীদে সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে -ডেপুটি স্পিকার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কৃতি শিক্ষার্থীদে সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে -ডেপুটি স্পিকার

শিবলী সাদিক খানঃ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি মোটিভেশন তৈরি করাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে।

শনিবার (২২ আগস্ট) বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণি, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী যাই হও না কেন, সমাজে সুমানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। শুধুমাত্র এই কলমাকান্দা দুর্গাপুরের নয়, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। ভালোভাবে পড়াশোনা করলে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে তোমরা।

ডেপুটি স্পিকার বলেন, একটা কথা মনে রাখতে হবে, আজকে যারা তোমরা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করেছ, তোমাদের কৃতিত্ব অসামান্য। এই কৃতিত্বের অনেকটা ক্রেডিট সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর। সেই সাথে আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনার যদি দুইজন বা তিনজন সন্তান থাকে, তাহলে আজকে আপনার যে সন্তান কৃতিত্ব দেখিয়েছে, আপনার অন্য সন্তানটিও যেন কৃতিত্বের সাথে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকে নজর রাখবেন।

তিনি বলেন, এই যে পড়াশোনার অভ্যাসটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞানের ভান্ডার সম্প্রসারিত হতে পারবে না। ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনার পরিমাণটা দিনে দিনে বাড়ানোর চেষ্টা করতে হবে। আমি চাই আমাদের এই কলমাকান্দার প্রত্যেকটা ছেলে-মেয়ে আদর্শবান হয়ে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে এবং সুনাগরিক হিসাবে বাংলাদেশে তাদের নাগরিক মর্যাদা নিয়ে সারাজীবন বেঁচে থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট