1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত — দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

ঝালকাঠী প্রতিনিধি :
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ঝালকাঠিতে আয়োজিত এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের ও সৈয়দ রেজাউল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাদশা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাড. মুশফিকুর রহমান বাবু, জেলা যুবদলের নেতা ইয়াসির আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মেদ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ জুবায়ের তালুকদার মেশকাত, মোঃ মুবিনুল ইসলাম সাদ্দাম এবং ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফসহ ১০টি ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিলাদ ও দোয়া মোনাজাতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করা হয়।

দোয়া-মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্যও বিশেষভাবে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট