1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নলছিটিতে জমি বেদখলের অভিযোগ: আইনি নোটিশের পর জমি পুনঃদখলে প্রকৃত মালিক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নলছিটিতে জমি বেদখলের অভিযোগ: আইনি নোটিশের পর জমি পুনঃদখলে প্রকৃত মালিক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোদন্দা এলাকায় কয়েক বছর ধরে বেদখল থাকা ১০৮ শতাংশ জমি আইনি পদক্ষেপের মাধ্যমে পুনঃদখলে নিয়েছেন প্রকৃত মালিক।
​জানা গেছে, এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হানিফ (৫৫) কয়েক বছর আগে তার ক্রয়কৃত ১০৮ শতাংশ জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কারণে হারাতে বসেছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত স্থানীয় রাসেল মোল্লা রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন দিঘি ও জমি জবরদখল করে রেখেছিল।
​পরবর্তীতে ভুক্তভোগী আবু হানিফ ন্যায়বিচারের স্বার্থে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১০৭/১১৭(গ) ধারায় মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে সমন জারি করেন এবং কেন তাদের বিরুদ্ধে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা কারণ দর্শানোর নির্দেশ দেন।


​আইনি নোটিশ জারি ও রাজনৈতিক পটপরিবর্তনসহ সার্বিক পরিস্থিতিতে জবরদখলকারী চক্রটি পিছু হটতে বাধ্য হয়। এর পর ভুক্তভোগী পরিবার তাদের জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ও দিঘির ভোগদখল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেন।
​ভুক্তভোগী আবু হানিফ জানান, “ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাডার রাসেল মোল্লা অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করে রেখেছিল। আদালতের শরণাপন্ন হওয়ায় এবং আইনি পদক্ষেপের কারণে আজ আমি আমার জমি ফেরত পেয়েছি।”
​ঘটনাটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন মহল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্থায়ী আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট