1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ঝালকাঠিতে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে মারধর থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঝালকাঠির ইছানীল এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় খলিলুর রহমান (৪৫) নামে এক গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী খলিলুর রহমান জানান, তিনি ইছানীল এলাকায় জলিল মেম্বারের বাসায় ভাড়া নিয়ে বসবাস করেন। তার বসতঘরের পেছনে বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন যুবক মাদক সেবন করে আসছিলেন। এতে তিনি একাধিকবার তাদের সতর্ক করে ওই স্থান থেকে সরে যেতে বলেন।

খলিলুর রহমানের অভিযোগ, ‘বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকেল ৪টার দিকে কাজ থেকে ফিরে তিনি আবারও কয়েকজন যুবককে সেখানে মাদক সেবন করতে দেখেন। এ সময় তিনি তাদের বাধা দিলে দুই যুবক তাকে গালিগালাজ করে মারধর করেন।’

থানায় দেওয়া লিখিত অভিযোগে খলিলুর রহমান আরও দাবি করেন, ‘মারধরের সময় তার সঙ্গে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে তার মুঠোফোনটিও ভেঙে ফেলা হয়।’

ঘটনার পর আহত অবস্থায় খলিলুর রহমান ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে সন্ধ্যায় তিনি ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার মোসাম্মৎ কেয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

অভিযোগ পত্রে নাম পরিচয় অজ্ঞাত থাকায় ঘটনায় জড়িত সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট