1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

জলবায়ু সংকটের সমাধানে নেতৃত্ব দেবে ঝালকাঠির শিক্ষার্থীরা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

জলবায়ু সংকটের সমাধানে নেতৃত্ব দেবে ঝালকাঠির শিক্ষার্থীরা

ঝালকাঠি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা, শান্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা’।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল আয়োজিত এ কর্মশালায় বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ এবং বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পরিবেশগত ঝুঁকি, জলবায়ু ন্যায়বিচার এবং জলবায়ু সংকট মোকাবিলায় শান্তি, সহনশীলতা ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দলভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা বিশ্লেষণ, সৃজনশীল চিন্তা, সহযোগিতা এবং বাস্তবভিত্তিক সমাধান তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ঝালকাঠি একটি জলবায়ু ঝুঁকিপ্রবণ উপকূলীয় জেলা। নদীভাঙন, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলছে। এসব সংকট মোকাবিলায় শুধু প্রযুক্তিগত সমাধান নয়, বরং পারস্পরিক সহযোগিতা, সামাজিক সংহতি, শান্তিপূর্ণ অংশগ্রহণ ও তরুণদের নেতৃত্বও গুরুত্বপূর্ণ। কর্মশালায় শিক্ষার্থীরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর শান্তিপূর্ণ, সৃজনশীল ও বাস্তবভিত্তিক সমাধানের ধারণা উপস্থাপন করে।কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের দুই শিক্ষক উপদেষ্টা, ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ এবং বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ বলেন, “ইয়ুথনেটের এই উদ্যোগে আমাদের বিদ্যালয়কে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ইয়ুথ ক্লাইমেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু বিষয়ে ধারণা পাচ্ছে। জলবায়ু ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা কাজ করলে তাদের মধ্যে সচেতনতা, নেতৃত্ব, শান্তির মূল্যবোধ ও দায়িত্ববোধ তৈরি হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, “জলবায়ু সংকটের অন্যতম ভুক্তভোগী তরুণ প্রজন্ম। অথচ এই সংকট তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। তাই শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নিজেদের চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “ঝালকাঠি একটি জলবায়ু ঝুঁকিপ্রবণ উপকূলীয় জেলা। নদীভাঙন, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব এখানকার মানুষের জীবন ও জীবিকায় পড়ছে। এই বাস্তবতায় আমাদের তরুণ প্রজন্মকে শুধু জলবায়ু ঝুঁকির বিষয়ে সচেতন করলেই হবে না, বরং তাদের স্থানীয় সমস্যা চিহ্নিত করে সৃজনশীল, শান্তিপূর্ণ ও টেকসই সমাধান তৈরির সক্ষমতা গড়ে তুলতে হবে।”

আরিফুর রহমান শুভ আরও বলেন, “আমরা পর্যায়ক্রমে ঝালকাঠির প্রতিটি স্কুলে এই কার্যক্রম সম্প্রসারণ ও অব্যাহত রাখতে চাই। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, শান্তি, সহনশীলতা ও সৃজনশীল সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী যুব জলবায়ু নেতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই, ঝালকাঠির শিক্ষার্থীরাই নিজেদের এলাকার জলবায়ু সংকট মোকাবিলায় পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

তিনি বলেন, “জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জলবায়ু সংকট অনেক সময় সামাজিক চাপ, বৈষম্য ও সংঘাতের ঝুঁকি বাড়ায়। তাই শান্তি, অহিংসা, সহনশীলতা ও সহযোগিতার চর্চার মাধ্যমে তরুণদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। ‘যুব জলবায়ু কার্যক্রম ও শান্তি’ উদ্যোগ সেই লক্ষ্যেই কাজ করছে।”

ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ বলেন, “আমরা ইয়ুথ ক্লাইমেট ক্লাবের শিক্ষার্থীদের ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তাদের সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও দায়িত্বশীলতা বিকাশ করা জরুরি।”

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত জাহান নোহা বলেন, “আগে মনে করতাম জলবায়ু পরিবর্তন শুধু বড়দের বিষয়। কিন্তু এই কর্মশালার মাধ্যমে বুঝতে পেরেছি, আমরাও ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা, শান্তি ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি।”

আয়োজকেরা জানান, ‘যুব জলবায়ু কার্যক্রম ও শান্তি’ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু সচেতনতা, নেতৃত্ব, শান্তি, অহিংসা, সহনশীলতা ও সহযোগিতার চর্চা বাড়ানো হবে। ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক জলবায়ু নেতৃত্ব তৈরি করে শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ ও টেকসই পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ঝালকাঠির বিভিন্ন বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালা ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে জলবায়ু সচেতন, সৃজনশীল, দায়িত্বশীল ও শান্তিপ্রিয় তরুণ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট