1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গণিতের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববির সহযোগী অধ্যাপক ড. হেনা রানী

মোঃ তামিম ইকবাল রাজু
  • প্রকাশিত: শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

গণিতের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববির সহযোগী অধ্যাপক ড. হেনা রানী

বরিশাল প্রতিনিধি:

​যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘International Congress of Mathematicians (ICM)-2026’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস। গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

​’ICM 2026′ সম্মেলনে বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন। এই আয়োজনে মোট ৩ হাজার ৭৪২ জন নিবন্ধনকারীর মধ্যে ৩ হাজার ১৭০ জন গবেষক সশরীরে অংশ নেন।

​সম্মেলনে অংশগ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘ICM-2026 Travel Support Program Award’ অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আর্থিক সহায়তার আওতায় বাংলাদেশ থেকে ফিলাডেলফিয়ায় যাতায়াতের বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার ও পরিবহন এবং হোটেল-সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়।

​সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ‘World Meeting for Women in Mathematics (WM²)’ শীর্ষক বিশেষ আয়োজন, যেখানে ড. হেনা রানী তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এই ইভেন্টে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেছে।

​বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “গণিতের আন্তর্জাতিক একটি কনফারেন্সে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক—এটি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ড. হেনা রানীর এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরো বাংলাদেশের জন্যই এক বিরাট গৌরবের।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট