1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলামের বিরল দৃষ্টান্ত: সরকারি খাল খনন শেষে বেঁচে যাওয়া ৭৮ লাখ টাকা কোষাগারে ফেরত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

‎কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলামের বিরল দৃষ্টান্ত: সরকারি খাল খনন শেষে বেঁচে যাওয়া ৭৮ লাখ টাকা কোষাগারে ফেরত
‎
‎মো জুয়েল রানা,কসবা (ব্রাহ্মণবকড়ীয়া) প্রতিনিধি:-  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সততা ও স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম । দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর, সাশ্রয় হওয়া ৭৮ লাখ ৬১ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এতে কেবল রাষ্ট্রীয় অর্থের অপচয়ই রোধ হয়নি, বরং সেচ সুবিধা বাড়ায় কসবায় শুরু হয়েছে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা।
‎​
‎
‎জলাবদ্ধতা নিরসন আর কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাত দেওয়া হয় দুটি বড় খাল খনন প্রকল্পে। ১ কোটি ৭৩ লাখ টাকা খরচে জিয়াখালের ৪ কিলোমিটার এবং ২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দে সিনাই নদীর ৬ কিলোমিটার অংশ পুনঃখননের কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসন।​তবে চমক দেখা যায় কাজের সার্বিক হিসাব-নিকাশে। কাজের গুণগত মানে কোনো ছাড় না দিয়েও, দুই প্রকল্প থেকে সাশ্রয় হয় প্রায় পৌনে এক কোটি টাকা। বেঁচে যাওয়া এই ৭৮ লাখ ৬১ হাজার টাকা ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে।
‎​
‎খাল দুটি পুনরুজ্জীবিত হওয়ায় কসবার বিস্তীর্ণ কৃষিভূমিতে এখন বইছে স্বস্তির বাতাস। শুধু সেচ সুবিধাই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। খনন শেষে সিনাই নদীর তীরে ৩ হাজার ২০০টি এবং জিয়াখালের দুই পাড়ে ২ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
‎​
‎উন্নয়ন প্রকল্পের নামে যেখানে প্রায়ই বাড়তি বরাদ্দের দাবি ওঠে, সেখানে কসবা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ সুশাসন প্রতিষ্ঠা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট