1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ইয়ুথনেট গ্লোবাল কার্যালয়ে মান্তা পরিচালনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

ইয়ুথনেট গ্লোবাল কার্যালয়ে মান্তা পরিচালনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক:

ইয়ুথনেট গ্লোবাল কার্যালয়ে মান্তা পরিচালনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মান্তা পরিচালনা কমিটির সভাপতি জসিম সরদারের সভাপতিত্বে সভায় কমিটির নির্বাচিত সদস্যরা গত দুই মাসে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে গৃহীত বিভিন্ন ভূমিকা ও কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করেন।

​সভায় মান্তা জনগোষ্ঠীর উন্নয়ন, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত ছিল—

  • ​মান্তা কানেক্ট প্রকল্পের আওতায় টেলিমেডিসিন সেবা প্রদান
  • ​উঠান বৈঠক ও আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
  • ​সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১৫ জন নারীকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্তকরণ

​সভায় সভাপতির বক্তব্যে জসিম সরদার জানান, “মান্তা কানেক্ট প্রকল্পের সকল কার্যক্রমে বরিশাল সদর উপজেলার ৪টি পয়েন্টের মান্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ইতোমধ্যে ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রায় অর্ধশতাধিক মান্তা ডকটাইমের টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন এবং এই কার্যক্রম বর্তমানেও চলমান রয়েছে।”

​আগামী দুই মাসের কর্মপরিকল্পনা:

সভা থেকে আগামী দুই মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে—

  • ​সুনির্দিষ্ট এলাকার দিনক্ষণ অনুযায়ী টেলিমেডিসিন সেবা প্রদান অব্যাহত রাখা।
  • ​আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা
  • ​মান্তা শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম দ্রুত শুরু করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।

​এছাড়াও, মান্তা পরিচালনা কমিটির কার্যক্রম ও সক্রিয়তা আরও জোরদার করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের কাছ থেকে মূল্যবান মতামত নেওয়া হয় এবং পরবর্তী দ্বি-মাসিক সভার সম্ভাব্য তারিখ নির্ধারণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ, বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ এবং মান্তা কানেক্ট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সানজিদা ইলমা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট