1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’ বরিশালে বর্ণিল আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। দারিদ্র্য জয় করে এগিয়ে যাক স্বপ্ন: নলছিটির দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী কবির জোমাদ্দার শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।। ইজারা বঞ্চিত গলাচিপা টু হরিদেবপুর খেয়া ঘাট: রাজস্ব বঞ্চিত সরকার ঝালকাঠিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

মজলিশপুরে ‘ফ্রেন্ডস ফেয়ার ক্লাব’-এর ব্যতিক্রমী উদ্যোগ: অসচ্ছলদের মাঝে কোরবানির মাংস সুষম বণ্টনের ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

মজলিশপুরে ‘ফ্রেন্ডস ফেয়ার ক্লাব’-এর ব্যতিক্রমী উদ্যোগ: অসচ্ছলদের মাঝে কোরবানির মাংস সুষম বণ্টনের ঘোষণা

‎​মো জুয়েল রানা ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি:-
‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর গ্রামের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস ফেয়ার ক্লাব “মজলিশপুর”‘। শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদে গ্রামের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে একটি বিশেষ মানবিক বার্তা ও ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‎​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মজলিশপুর গ্রামের দক্ষিণ সমাজের যে সকল মুসলমান ভাইয়েরা এবার আর্থিক বা অন্য কোনো কারণে ঈদে কোরবানি দিতে পারছেন না, তাদের তালিকা তৈরি করে পাশে দাঁড়াবে ক্লাবটি। এই লক্ষে গ্রামের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো পরিবার কোরবানি দিতে না পারলে, তাদের তথ্য দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

‎​ঈদের দিন বিশেষ শুভেচ্ছা বিনিময় ও মাংস বণ্টন
‎​’ফ্রেন্ডস ফেয়ার ক্লাব’-এর বিশেষ বার্তায় উল্লেখ করা হয়, প্রতিবারের মতো এবারও দক্ষিণ সমাজের কোরবানির হজরতের মাংস সবার মাঝে সুষমভাবে বণ্টন করে দেওয়া হবে। ইনশাআল্লাহ, কোনো অসচ্ছল পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।
‎​এই উপলক্ষে আগামী দিন বিকেলে এক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়েছে। গ্রামের সর্বস্তরের জনগণকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট