1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মাহামুদুর রহমান খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন
মোঃ মাহামুদুর রহমান খান

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং সুবিদপুর ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ মাহামুদুর রহমান খান।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান উৎসব এই ঈদ।

​তিনি আরও বলেন ৫ নং সুবিদপুর ইউনিয়নের আমার প্রিয় সর্বস্তরের জনসাধারণ এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ‘ইদ মোবারক’। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য।”

​শুভেচ্ছা বার্তায় মোঃ মাহামুদুর রহমান খান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ঈদের এই আনন্দ যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুশৃঙ্খল, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট