1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০নং মোল্লারহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ শামিম চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০নং মোল্লারহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ শামিম চৌধুরী

ঝালকাঠি প্রতিনিধি

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ শামিম চৌধুরী বলেন, “পরিবর্তনের পথে সকলের সাথে, সকলের পাশে” এই প্রত্যয়কে সামনে রেখে তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি ১০ নং মোল্লারহাট ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট