1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

পোনাবালিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মিজানুর রহমান মুবিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

​পোনাবালিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মিজানুর রহমান মুবিন

​ঝালকাঠি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।

​ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মুবিন এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানান।

​শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,”ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব কেবল আনন্দের নয়, বরং আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য বার্তা বহন করে। ঈদ আমাদের শেখায় সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে।”তিনি আরও বলেন,​”পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। দেশ-বিদেশে অবস্থানরত ঝালকাঠি সদর পোনাবালিয়া ইউনিয়নের সকল সম্মানিত নাগরিক, প্রবাসী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন,”ঈদের প্রকৃত তাৎপর্য হলো ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করি।”ভবিষ্যতে পোনাবালিয়াবাসীর কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,​”জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমার মূল শক্তি।

পোনাবালিয়া ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ ও সেবায় আমি সবসময় পাশে থাকতে চাই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জীবনে।”​সবশেষে তিনি পোনাবালিয়া ইউনিয়নবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপত্তা ও উত্তরোত্তর উন্নতি কামনা করে বলেন, “সবার জীবন হোক সুন্দর, নিরাপদ ও কল্যাণময় — এই প্রত্যাশায় সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট