
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দৈনিক বরিশাল বুলেটিন-এর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি রোজিনা আক্তার-কে প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অদ্য ২২ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
আজ থেকে উক্ত ব্যক্তির কোনো প্রকার অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ডের দায়ভার দৈনিক বরিশাল বুলেটিন কর্তৃপক্ষ বহন করবে না। প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) বা লোগো ব্যবহার করে কোনো কাজ করলে তা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে।
আদেশক্রমে,
কর্তৃপক্ষ
দৈনিক বরিশাল বুলেটিন