1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :-  বরিশাল:বরিশালের লাহারহাট এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানতা মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে জসিম সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল সরদার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল এবং দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ নির্বাচনে লাহারহাট, চরবাড়িয়া ও তালতলি এলাকার মানতা জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, এই নির্বাচনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা মানতা জনগোষ্ঠীর সদস্যরা প্রথমবারের মতো নিজেদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এতে তাদের সামাজিক অন্তর্ভুক্তি ও অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জসিম সরদার বলেন, “দীর্ঘদিন পর আমাদের সম্প্রদায়ে এমন একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হয়েছে। সকলের সহযোগিতায় মানতা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই।”

ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, নদীনির্ভর ও ভাসমান জীবনযাপনের কারণে দীর্ঘদিন ধরে মানতা জনগোষ্ঠীর অনেকেই নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক ক্ষেত্রে জাতীয় ও স্থানীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ সীমিত ছিল।

সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান জানান, এক দশকের বেশি সময় ধরে তারা মানতা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। এর ধারাবাহিকতায় ‘মানতা কানেক্ট’ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল শিক্ষা ও ই-হেলথ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সেবায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় বাড়ানোর কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট