1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে অসচ্ছল মুদি দোকানিকে পণ্য সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় অসচ্ছল এক মুদি দোকানিকে পণ্য সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘লাভ শেয়ার বিডি’। সংগঠনটির তহবিল থেকে প্রায় ১ লাখ টাকার পণ্য সহায়তা পেয়েছেন মো. রাশেদ হাওলাদার (৩৮)।

সোমবার ২০ এপ্রিল এ সহায়তা তুলে দেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ডা. জিয়াউদ্দিন হায়দার।

রাশেদ হাওলাদার তিন কন্যা সন্তান ও স্ত্রীসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। আগে তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। বাবার মৃত্যুর পর পারিবারিক ছোট মুদি দোকানের দায়িত্ব নিতে বাধ্য হন।

রাশেদ বলেন, বাবার জীবদ্দশায় দোকানে তেমন পণ্য ছিল না। তাঁর মৃত্যুর পর দোকানটি চালানোর চেষ্টা করছিলেন। নতুন এ সহায়তায় আবারও নতুনভাবে ব্যবসা শুরু করার সুযোগ পেলেন তিনি।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থানকালে কয়েকজন প্রবাসী মিলে ‘লাভ শেয়ার বিডি’ প্রতিষ্ঠা করেন। বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির লক্ষ্য।

তিনি আরও বলেন, বিগত সময়ে নির্যাতিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সমাজের অন্যান্য অসহায় মানুষের সহায়তায় কাজ করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাশেদ হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। বটতলা এলাকায় তাঁর একটি মুদি দোকান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট