1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

বৈদ্যুতিক খুঁটির তার পড়ে ছিল সড়কে, পেঁচিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

বৈদ্যুতিক খুঁটির তার পড়ে ছিল সড়কে, পেঁচিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্টে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় গলাচিপা-বদনাতলী সড়কে এ ঘটনা ঘটে।নিহত আসাদ উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত মোহাম্মদ আব্দুল গাজী গ্রামীণ ব্যাংক চরবিশ্বাস ইউনিয়ন শাখার সেকেন্ড ম্যানেজার।

আব্দুল গাজী জানান, মোটরসাইকেল করে আমরা গলাচিপা থেকে চরবিশ্বাসের দিকে রওনা হই। পথে গলাচিপা-বদনাতলী রুটের বৌবাজার এলাকায় পৌঁছালে সড়কের ওপর বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়ে থাকা তার আসাদুজ্জামানের শরীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। বিদ্যুতের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গিয়ে আমিও আহত হয়েছি। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে আসাদকে মৃত ঘোষণা করা হয়।

গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. তোফায়েল জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি (অপমৃত্যু মামলা) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট