1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে বিএনপি নেতা কবির জোমাদ্দার বহিষ্কার ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ঝালকাঠিতে মানুষিক ভারসাম্যহীন ইকবাল হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ঝালকাঠি( সদর ও নলছিটি) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে মানুষিক ভারসাম্যহীন ইকবাল হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ঝালকাঠি( সদর ও নলছিটি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মানুষিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদার হত্যা মামলায় ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার( ১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক সুফল সরকার ইউপি সদস্য মো.বাদল হোসেন কে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. বাদল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। তার পিতার নাম আবদুল মজিদ হাওলাদার।

উল্লেখ্য গত রবিবার দিবাগত-রাতে মানুষিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদারকে স্থানীয় একটি বিদ্যালয়ের সম্মুখ সড়কে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়। পরবর্তীতে বরিশাল শেবাচিমে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আনছার আলী নলছিটি থানায় সোমবার(১৩ এপ্রিল) মো. বাদল হোসেনকে এক নাম্বার করে সাতজন নামীয় ও অজ্ঞাত ছয়জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন আসামীদের সাথে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় সেই ঘটনার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, ইকবাল হোসেন হাওলাদার হত্যায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট