1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

কসবায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ ‎

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

‎​কসবায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

‎মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

‎​মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত এবং বৈশাখের চিরায়ত গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

‎​সকাল ১১টা থেকে শুরু হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। এর মধ্যে প্রীতি রশি টানাটানি, পিলো পাসিং, হাড়ি ভাঙা এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যকার প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

‎​উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বসেছে গ্রাম্য লোকজ মেলা। মেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন দেখা গেছে। দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
‎​উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদগুলোতেও পৃথকভাবে শোভাযাত্রা ও উৎসবের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়।
‎​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই প্রতিবছরের ন্যায় এবারও এমন আনন্দঘন পরিবেশের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট