1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: কসবায় স্কুল শিক্ষক গ্রেপ্তার হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকেহাম রুবেলা টিকা দেয়া হবে নলছিটির হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ৩ হাজার ৩ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলসহ উপজেলার ৬টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, ১ (এক) বিঘা জমির জন্য উপজেলার ৩ হাজার ৩ শত জন প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশি আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট