1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে ফ্রেশ কলা ও পুষ্টিকর খাবার বিতরণ, মান বজায় রাখার অঙ্গীকার

নলছিটি উপজেলা প্রতিনিধি ঝালকাঠি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে ফ্রেশ কলা ও পুষ্টিকর খাবার বিতরণ, মান বজায় রাখার অঙ্গীকার

নলছিটি ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় ফ্রেশ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলার ১৩০ নং দক্ষিণ দুধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফ্রেশ কলা, বনরুটি ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
‘আইল্যান্ড ট্রেডিং লিমিটেড’ নির্ধারিত মান বজায় রেখে খাদ্যসামগ্রী সরবরাহ করেছে। এতে বনরুটি ১২০ গ্রাম, কলা ১০০ গ্রাম এবং সিদ্ধ ডিম ৬০ গ্রাম যথাযথভাবে বিতরণ করা হয়।


স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়মিতভাবে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত এই ‘স্কুল ফিডিং’ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রকল্প। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য সর্বদা মানসম্মত ও সতেজ খাবার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
ঠিকাদার প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং লিমিটেড’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও একই মান বজায় রেখে ফ্রেশ ও পুষ্টিকর খাবার সরবরাহ অব্যাহত রাখা হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট