1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গলাচিপায় জমি-জমা বিরোধের জেরে কৃষক এর উপর হামলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কৃষক !

গলাচিপা উপজেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

গলাচিপায় জমি-জমা বিরোধের জেরে কৃষক এর উপর হামলা
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কৃষক !

গলাচিপ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর গলাচিপায় মোঃ রফিক মৃধা (৬৫) জমিজমা বিরোধের জেরে অতর্কিত হামলা। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নামক স্ট্যান্ড এর পশ্চিম পার্শ্বে কালামের গ্যারেজ এর সামনে গতকাল রাত্রে। পারিবারিকসূত্রে তার স্ত্রী মোর্শ্বেদা বেগম জানান, রফিক মৃধা জমি-জমার কাজের জন্য গলাচিপা আসলে বাসায় যেতে রাত্র হয়। রাত্র আনুমানিক সাড়ে ১০ টার দিকে গলাচিপা স্ট্যান্ড থেকে বন্যাতলী যাওয়ার উদ্দেশ্যে আলামিন মীর এর মোটর সাইকেলে কালামের গ্যারেজ এর সামনে গেলে অতর্কিত ভাবে হামলা করে রফিক মৃধা কে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাহার অবস্থা আশঙ্কাজনক দেখে ঐ রাতেই তাকে ঢাকায় রেফার করেন। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রফিক মৃধা হচ্ছেন রতনদী তালতলী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নিজ হাওলা গ্রামের মৃত-সত্তার মৃধার ছেলে। এ বিষয়ে রফিক মৃধা’র ছেলে মোঃ রিফাত বলেন, আমার পিতাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা করেছে। আমি আইনের মাধ্যমে আমার পিতার সঠিক বিচার চাই। এ বিষয়ে তার আত্মীয় ভাইয়ের ছেলে মিরাজ বলেন, আমার চাচাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। যেহেতু তিনি যদি পৃথিবীতে না থাকে তাহলে প্রতিপক্ষরা আমাদের জমি উল্লাস করে ক্ষেতে পারেন। এ বিষয়ে ঐ এলাকার মাহাবুব খলিফা বলেন, রফিক মৃধার সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত প্রতিপক্ষের ঝামেলা চলে আসছে, কোন সুরহা হয় নি। তিনি কিভাবে এ রকম হল বিষয়টি বুঝে উঠা মুশকিল ? ঐ এলাকার খলিল পিয়ন বলেন, রফিক মৃধা সৎ ও ঠান্ডা প্রকৃতির লোক। মানুষের সাথে কখনো ঝামেলা করেন নাই। কেন হঠাৎ তার উপরে এমন আক্রমন হল বিষয়টি ন্যাককারজনক ঘটনা। ঐ এলাকার কামাল খলিফা বলেন, দীর্ঘদিন পর্যন্ত জমি-জমার বিরোধের জেরে কালের স্বাক্ষী হয়ে ছিলাম, কিন্তু তাদের জমির কোন কোন সুরহা করতে পারি নাই। মোটরসাইকেল ড্রাইভার আলামিন মীর এর কাছে জানতে চাইলে তিনি কোন কথা না বলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মোটর সাইকেল থানায় জব্দ করা হয়েছে। এ বিষয়ে রফিক মৃধা’র স্ত্রী সঠিক বিচার পাওয়ার আশায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট