1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ঝালকাঠিতে স্ত্রী’র বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগে সন্তানদের নিয়ে স্বামীর সংবাদ সম্মেলন

মোঃ খলিলুর রহমান জেলা প্রতিনিধি ঝালকাঠি
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে স্ত্রী’র বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগে সন্তানদের নিয়ে স্বামীর সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুরে দুই সন্তান নিয়ে স্ত্রীর বিরুদ্ধে পরকিয়া, মানহানি ও হয়রানির অভিযোগ তুলে দুই সন্তানকে সাথে নিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্বামী কে এম আব্দুল্লাহ।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে কে এম আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, তার স্ত্রী ফেরদৌসী খানম, একজন স্কুল শিক্ষিকা, দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি বর্তমানে আলাদা থাকলেও বিভিন্নভাবে তাকে হয়রানি করছে।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ তার অভিযোগে আরো জানান, তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং এসব বিষয় নিয়ে প্রতিবাদ করায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন। ফেরদৌসী খানম কর্মরত অবস্থায় বিভিন্ন অভিযোগের কারণে একাধিকবার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ডেপুটেশনে পাঠানো হয়েছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তার অপসারণের দাবিতে মানববন্ধনও হয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বাসা থেকে তার স্ত্রী নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে যান। পাশাপাশি, তার নামে ঋণ গ্রহণ ও বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌসী খানমের মুঠোফোনে একাধিক সময়ে বারবার কল দিয়ে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় এ বিষয় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট