1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গলাচিপায় সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট, ইয়াবার ছড়াছড়ি

গলাচিপা উপজেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

গলাচিপায় সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট, ইয়াবার ছড়াছড়ি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। বিশেষ করে ইয়াবার ভয়াল থাবায় বিপর্যস্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। পৌর শহরের সাগরদী রোড এলাকাসহ কয়েকটি পয়েন্টে প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বসছে ইয়াবার জমজমাট হাট- এমন অভিযোগ স্থানীয়দের।
সরজমিন দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই সাগরদী রোডের নির্দিষ্ট কয়েকটি স্থানে জড়ো হয় মাদক কারবারি ও সেবীরা। চলে প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা। রাত গভীর হওয়া পর্যন্ত অবাধে চলতে থাকে এই অবৈধ কার্যক্রম। ফলে পুরো এলাকা পরিণত হয়েছে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনপদে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ছে। মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করা হচ্ছে নিয়মিত। অনেক সময় স্কুল-কলেজপড়ুয়া কিশোর ও তরুণদেরও এসব আড্ডায় দেখা যায়, যা অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সন্ধ্যার পর পরিবার নিয়ে বাইরে বের হতেও ভয় পাচ্ছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, সন্ধ্যার পর পরিবার নিয়ে বাইরে বের হতে ভয় লাগে। এলাকায় চুরি-ছিনতাইও বেড়েছে। মাদকের কারণে তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারছি না। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও দৃশ্যমান কোনো কঠোর অভিযান চোখে পড়ছে না। ফলে মাদক ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় সূত্র জানায়, শুধু পৌর শহর নয়- উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই সক্রিয় রয়েছে মাদকের সিন্ডিকেট। গড়ে উঠেছে সরবরাহ ও বিক্রির সংগঠিত নেটওয়ার্ক। এতে করে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। সচেতন মহলের আশঙ্কা, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে যুব ও তরুণ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা দ্রুত সময়ের মধ্যে সাগরদী রোডসহ পুরো গলাচিপায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কয়েকজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট