1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: কসবায় স্কুল শিক্ষক গ্রেপ্তার হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকেহাম রুবেলা টিকা দেয়া হবে

বিচারহীনতার ১০০ দিনে হাদির শহরে নতুন সংগঠন “ওসমান হাদি স্মৃতি মঞ্চ” উদ্বোধন করলেন বোন মাসুমা হাদি।

বালী তাইফুর রহমান তূর্য স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

বিচারহীনতার ১০০ দিনে হাদির শহরে নতুন সংগঠন “ওসমান হাদি স্মৃতি মঞ্চ” উদ্বোধন করলেন বোন মাসুমা হাদি।

বালী তাইফুর রহমান তূর্য, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে শহীদ শরীফ ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা,ভিনদেশী আধিপত্যবাদ বিরোধী আজাদীর লড়াইকে চালু রাখতে ও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে ওসমান হাদির বোন মাসুমা হাদির হাত ধরে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন “ওসমান হাদি মঞ্চ”।

ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের ১০০ তম দিনে ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ মার্চ শনিবার বিকাল চারটায় সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি,ভগ্নিপতি আমির হোসেন,শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু,উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান,সাংবাদিক ইসমাইল মুসাফির,উপজেলা এনসিপির আহবায়ক লাভলু ব্যাপারী,সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহুয়া ইসলাম,সমাজকর্মী বালী তূর্য,সেচ্ছাসেবী সংগঠন নেত্রী সাথী আক্তার,বৈষম্য বিরোধী ছাত্র নেতা খালিদ সাইফুল্লাহ,ইমরান হোসেন,মারজান খান,আমিনুল, সহ নানান শ্রেনি পেশার মানুষ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,শহীদ সেলিমের পিতা সুলতান তালুকদার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান,শাহাদাৎ ফকির প্রমুখ।

বক্তব্য শেষে সংগঠনের আত্মপ্রকাশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি।এতে তিনি বাংলাদেশের হারাতে বসা আসল সংস্কৃতি রক্ষায় শহীদ ওসমান হাদির প্রচেষ্টাকে তথা আজাদির লড়াইকে এই সংগঠনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন,ওসমান হাদির শাহাদাতের পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এবং ওসমান হাদির জন্মস্থান নলছিটি থেকে শহীদ ওসমান হাদির কন্ঠস্বরকে খুজে পাচ্ছিলেন না বলে তাকে এ সংগঠন গড়তে অনুরোধ করেছে যাতে ওসমান হাদির রক্তে বাহিত আজাদীর কন্ঠ তার বোনের গলা থেকেই ফের সারা দেশে ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মে।

এছাড়াও ওসমান হাদিকে হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও বিচারহীনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তদন্তের নামে বারবার কালক্ষেপণ করে বিচারকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং ওসমান হাদির খুনিদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

কুরআন তিলওয়াতের মাধ্যমে শুরু করে ইসলামি সংগীত,মিলাদ ও দোয়ার মাধ্যমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট