1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার

মিজানুর রহমান মুবিন বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার

মিজানুর রহমান মুবিন, বিশেষ প্রতিনিধি :
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাঠামো নতুনভাবে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর ভাষ্য, ইউনিয়নেই প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি উপজেলা ও জেলা হাসপাতালগুলোর ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের দিকনির্দেশনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিটে একজন চিকিৎসক ছাড়াও উপসহকারী, মিডওয়াইফ, নার্স, ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট থাকবেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে তিনটি ‘হাব’ গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে।

ড. হায়দার জানান, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সম্ভব না হলে রোগীদের ধাপে ধাপে উপজেলা বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। একই সঙ্গে বিদ্যমান স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। রোগী ও স্বজনদের কাছ থেকে চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা শোনা গেলেও শয্যা সংকট, ওষুধের ঘাটতি ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষের কথাও উঠে আসে।

এসব বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট