1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

রাজাপুরে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

রাজাপুর উপজেলা প্রতিনিধি ঝালকাঠি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

রাজাপুরে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর ফারুক হোসেনের স্ত্রী সুমা বেগম’কে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ী সিকদার বাড়ী এলাকায় মঙ্গলবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আবু হানিফ ও প্রবাসী ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে আবু হানিফ বিরোধীয় জমির গাছ বিক্রি করে। ক্রেতা ঐ গাছ কাটতে আসলে ফারুক হোসেনের স্ত্রী বাঁধা দেয়। বাধার মুখে একদিন গাছ কাটা বন্ধ রাখলেও মঙ্গলবার পুনরায় গাছ কাটতে শুরু করে ক্রেতারা। সুমা বেগম গাছ কাটার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আবু হানিফের স্ত্রী বিউটি বেগম, তার ছোট বোন মিতু ও ভাগ্নি মিতু সুমা বেগমকে বেধরক মারধর করেন।

এ বিষয়ে জানার জন্য আবু হানিফ এর মোবাইলে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারেরও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে রাজাপুর থানার এএসআই আরিফ জানান,এ ঘটনায় অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট