1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

ঝালকাঠির নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে নয়ছয়, ৬২৩ উপকারভোগীর কার্ডের চাল লোপাটের অভিযোগ

কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির নলছিটিতে ভিজিএফ কার্ড বিতরণে নয়ছয়, ৬২৩ উপকারভোগীর কার্ডের চাল লোপাটের অভিযোগ

নলছিটি ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় আসন্ন ঈদ উপলক্ষ্যে বরাদ্ধকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো আল আমিন মোল্লার নামে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২ হাজার ৪ শত ২৩ জনের নামে বিনামূল্যে ভিজিএফের চাল বরাদ্ধ হয়। বিধি মোতাবেক উপকারভোগীদের নামের তালিকা নির্বাহী অফিসারের অনুমোদন করিয়ে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে ইউপি প্রশাসক। শনিবার বেলা ১১ টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জনপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম শুরু হলেও প্রশাসক ১৮০০ জনের নামে চাল বরাদ্ধের স্লিপ উপকারভোগীদের মধ্যে বিতরণ করে বাকি ৬২৩ জনের নামের বরাদ্ধকৃত চাল গায়েব করে দেন।বিষয়টি জানাজানি হলে তিনি বাকি স্লিপ উপকারভোগী ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে তাৎক্ষনিক তাদের মাঝে বিতরণ হবে বলে জানান তিনি। ভুক্তোভূগীদের অভিযোগ, উপকারভোগীদের মধ্যে সরকারি চাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করেছেন প্রশাসক। ঘটনা ধামাচাপা দিতে নানা দেনদরবার শুরু করেন ইউপি প্রশাসক আল আমিন মোল্লা।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের নামে বরাদ্ধকৃত চাল কম বিতরণের সুযোগ নেই।এ ধরনের অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট