1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: কসবায় স্কুল শিক্ষক গ্রেপ্তার হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকেহাম রুবেলা টিকা দেয়া হবে

কসবায় কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটা: ১ লাখ টাকা জরিমানা ‎

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

‎​কসবায় কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটা: ১ লাখ টাকা জরিমানা

‎​মো জুয়েল রানা, কসবা ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:-​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
‎​
‎​গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, শিমরাইল সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে আশপাশের জমিগুলো হুমকির মুখে পড়ে। ​অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় শিমরাইল গ্রামের শিশু মিয়ার ছেলে জুলাশ মিয়াকে (৫০) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
‎​
‎​ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলে থাকা ৩টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং মাটি সরবরাহে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আটক হওয়া ৪ জন শ্রমিক ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে আর জড়াবেন না মর্মে লিখিত অঙ্গীকার (মুচলেকা) প্রদান করেন।
‎​
‎​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির গণমাধ্যমকে বলেন,কৃষি জমি আমাদের জাতীয় সম্পদ। জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। এই ধরনের অভিযান কসবায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট