1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পটুয়াখালীর গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ‎

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে

 


‎পটুয়াখালীর গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

সাথী আক্তার, বিশেষ
‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী

‎পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের নেতারা চিকিৎসকের অবহেলায় রাঙ্গাবালী উপজেলার উদীয়মান ছাত্রদল নেতা নিবিড় মাহমুদের মৃত্যুর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন এর অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন।
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৬টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিজ্ঞ ও নিরপেক্ষ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ, গলাচিপা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সসহ এলাকার সকল হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত মনিটরিং ও ঝটিকা অভিযান পরিচালনা, নিহতের শোকসন্তপ্ত পরিবারের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সম্প্রতি হাসপাতালে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও রহস্য উন্মোচন করা।
‎বুধবার বেলা ১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিনের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, ছাত্রদল নেতা জাফর আল নোমান, আহসান ইমরান, নিশাদ আহমেদ প্রমুখ।
‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ৯ মার্চ জ্বর ও ডায়রিয়া নিয়ে রাঙ্গাবালী উপজেলার ছাত্রদল নেতা নিবিড় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসময় চিকিৎসকের চরম অবহেলায় নিবিড়ের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠে। চিকিৎসা সেবার মতো মানবিক পেশায় এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় স্হানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চিকিৎসা ব্যবস্হার প্রতি চরম আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।
‎শিক্ষার্থীরা বলেন, একজন সহপাঠী ও সহযোদ্ধার এমন অকাল মৃত্যু আমাদেরকে গভীরভাবে ব্যথিত ও স্তম্ভিত করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
‎গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ডা. মো. আব্দুর রউফকে (উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, বাউফল) সভাপতি, ডা. শেখ শহিদুল ইসলামকে (জুনিয়র কনসালটেন্ট, সার্জারী, বাউফল) সদস্য ও ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে (সহকারী সার্জন, বাউফল) সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী চার কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিবেন। প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট