1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন।।

বিশেষ প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এবিএম মোশারফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার উন্নয়ন নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই নেতা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্যানিটেশন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি এবিএম মোশারফ হোসেন তার নির্বাচনী এলাকার জনগণের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার রাস্তা-ঘাট, গ্রামীণ অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।

এ সময় উভয়েই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় জনগণও আশা করছেন, এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার উন্নয়নে নতুন গতি আসবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট