1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ।।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ।।

বিশেষ প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় চলমান আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন পৌরসভার সুযোগ্য প্রশাসক জনাব কাউছার হামিদ।

মঙ্গলবার রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে রহমতপুর মাঝগ্রাম পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কলাপাড়া পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নির্মাণকাজের বিভিন্ন দিক সম্পর্কে প্রশাসককে অবহিত করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য ছিল। নতুন করে আরসিসি সড়ক নির্মাণ হওয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের ভোগান্তি কমাতে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট