1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি

মোঃ খলিলুর রহমান জেলা প্রতিনিধি ঝালকাঠি
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি

 

ঝালকাঠি( সদর ও নলছিটি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)।

সোমবার( ৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে পুড়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে তিনি দেখা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।

এসময় সাথে ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি, যুবদল নেতা ফেরদৌস হাওলাদার, মাওলানা কাজী সাইফুল ইসলাম, মাওলানা আবদুস সালাম,  শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমান নান্টু দুরানী,  ছাত্রদল নেতা সজিব খন্দকার, সোহেল মোল্লা, প্রমুখ।

উল্লেখ্য গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এরপর তিনি একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট