1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’

‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক,

সাথী আক্তার, বিশেষ প্রতিনিধি,
গলাচিপা, পটুয়াখালী

‎আপনাদের অফিস আদালত গুলতে কিছু নির্ধারিত সময়ের মধ্যে অফিস শুরু করার মাধ্যমে মানুষকে হয়রানি ও ঝামেলা মুক্ত সেবা প্রদান করতে হবে। সেক্ষেত্রে বিগত পাঁচ বছরের প্রতিবেদন আকারে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা এটা দিবেন। বিগত পাঁচ বছরে এই দপ্তরের কত অর্থছাড় হয়েছে এবং এতে কতজন সুবিধাভোগী মানুষ কত? সরকারের যে বরাদ্দটা ছিল, সেই বরাদ্দের কতটুকু কাজ হয়েছে এবং আসলে কাগজে যেটা বলে, সেই সুবিধা মানুষ বাস্তবে পেয়েছে কি-না সেগুলো জানতে চাই। বিগত পাঁচ বছরে কি বাজেট হয়েছে এবং সেই বাজেট অনুযায়ী কি কি কাজ হয়েছে। এটাসহ প্রথমে আপনার দপ্তরের একটা ব্রিফিং দিবেন যে আপনার দপ্তরের কাজ কী।
‎শনিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলার হল রুমে সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে এসব কথা বলেন পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
‎সভায় তিনি তিনি আরো বলেন, এলজিডি রিলেটেড যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে ব্রিজ কিংবা রাস্তার কাজ সেক্ষেত্রে যারা কাজ ঢিলেঢালা করছে তাদেরকে অফিসিয়ালি চিঠি দেবেন। সেই চিঠিতে উল্লেখ করে দিবেন যে আমাদের এমপি মহোদয়ের মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। জনভোগান্তি দূরীকরণের ক্ষেত্রে কাজের অগ্রগতি না হলে আমরা বাতিল করতে বাধ্য হব। এ ধরণের বিষয় উল্লেখ করবেন, যেন পরবর্তীতে কেউ মামলা করলে আমরা আদালতে ব্যবহার করতে পারি যে আমরা মিটিংয়ে আলোচনা করেছি, ওয়ার্নিং দিয়েছি, তারা শুধরায়নি।
‎প্রতিমন্ত্রী আরো বলেন, পানি সম্পদ বিভাগের যারা আছেন, আমাদের এখানে তিন-চারটা বড় বড় প্রজেক্ট চলছে। উলানিয়া থেকে বেড়িবাঁধের গলাচিপা পৌরসভার কাজগুলো আপনাদের অধীনে। কাজের মান ভালোভাবে যাচাই করবেন। যদি মান খারাপ হয় তাহলে ঠিকাদার যেমন ফাঁসবে, সাথে আপনারাও ফাঁসবেন। কারণ তদারকি করার দায়িত্ব আপনাদের। তদারকি না করলে ধরে নিতে হবে আপনারা বেনিফিট নিচ্ছেন। রাস্তার ক্ষেত্রে ইটের কোয়ালিটি খুব লো হলে সেসব ইট নেওয়া যাবে না। আবাসিক এলাকার ইটভাটার নিম্নমানের ইট সরকারি কাজে ব্যবহার করা যাবে না। লাভ করার জন্য কেউ যদি নিম্নমানের উপকরণ ব্যবহার করে সেটা বন্ধ করবেন। প্রয়োজনে জরিমানা করবেন। ম্যাজিস্ট্রেটসহ যাদের এক্সেস আছে খবর পেলেই ব্যবস্থা নিবেন। সরকারি সার ডিলাররা যেন অবশ্যই বিক্রির রশিদ রাখেন। রেজিস্টার সঠিকভাবে ও স্ট্রিক্টলি ফলো করে। কেউ কোথাও অনিয়মদেখলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা ইউএনওকে জানাবেন যেন সাথে সাথে ধরা যায়।ঠিক একইভাবে এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে পাঁচ বছরের তথ্য জানতে চাই।
‎সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর প্রমুখ।
‎মতবিনিময় অনুষ্ঠান শেষে গলাচিপা পৌরএলাকার সিনেমা হলের মোড় থেকে ফিডার রোডের চৌরাস্তার রোডের প্রশস্তকরণ ও কার্পেটিং এর কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট