1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। ঝালকাঠিতে হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস নলছিটিতে মুরগির ফার্মে অগ্নিসংযোগ: থানায় লিখিত অভিযোগ অটোরিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: কসবায় স্কুল শিক্ষক গ্রেপ্তার হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ ঝালকাঠিতে ৭৮ হাজার শিশুকেহাম রুবেলা টিকা দেয়া হবে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কসবায় প্রশাসনের কঠোর অভিযান; জরিমানা ও সতর্কবার্তা ‎

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

  1. ‎​রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কসবায় প্রশাসনের কঠোর অভিযান; জরিমানা ও সতর্কবার্তা

    ‎মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:-​পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে কসবা পুরাতন বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়।
    ‎​
    ‎কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিনি বাজারের কাঁচাবাজার, মাছ বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করেন। এ সময় সরাসরি সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে পণ্যের দাম যাচাই করেন তিনি।
    ‎​
    ‎এসময়,ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। কিছু দোকানে পণ্যের অস্বাভাবিক দাম দেখা গেলে তা তাৎক্ষণিক কমিয়ে মূল্যতালিকা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়।

    ‎​ সাধারণ ব্যবসায়ীদেরকে নির্ধারিত লাভে পণ্য বিক্রি করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
    ‎​
    ‎অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, তা নিশ্চিত করতেই এই মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান মাসজুড়ে অব্যাহত থাকবে।
    ‎​এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট