1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

সাফল্যের শীর্ষে কসবা থানা: জেলার শ্রেষ্ঠ ওসি নাজনীন সুলতানা ‎

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৯ বার পড়া হয়েছে

 

‎সাফল্যের শীর্ষে কসবা থানা: জেলার শ্রেষ্ঠ ওসি নাজনীন সুলতানা
‎
‎​মো জুয়েল রানা,কসবা উপজেলা প্রতিনিধি:-
‎​ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ এক অনন্য গৌরব অর্জন করেছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কসবা থানার সুযোগ্য ওসি নাজনীন সুলতানা। একই সাথে থানার আরও দুই কর্মকর্তা জেলার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করায় কসবা থানায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
‎
‎​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা সনদ ও পুরস্কার গ্রহণ করেন ওসি নাজনীন সুলতানা। কসবা থানার ত্রিমুখী সাফল্য:
‎​শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (জেলা): নাজনীন সুলতানা।
‎​শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার (জেলা): এসআই মো: ফারুক হোসেন।​শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার (জেলা): এএসআই আছহাব উদ্দীন।
‎
‎​সংশ্লিষ্টরা জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, অপরাধীদের গ্রেফতার এবং পরোয়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখানোর কারণে জেলা পুলিশ তাদের এই বিশেষ সম্মানে ভূষিত করেছে।​এই অর্জনে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, কসবা থানার এই সাফল্য জনমনে পুলিশের প্রতি আস্থা বাড়াবে এবং অপরাধ দমনে কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে।
‎
‎​সম্মাননা গ্রহণ শেষে ওসি নাজনীন সুলতানা তার এই অর্জনকে কসবা থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন। তিনি আগামী দিনেও কসবা উপজেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।​কসবা থানার পক্ষ থেকে সম্মাননা প্রাপ্ত সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট