1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

 বিয়ে করা হলো না হাসানের, বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজ ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

বিয়ে করা হলো না হাসানের, বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজ ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি

‎সাথী আক্তার,
বিশেষ প্রতিনিধি,
‎গলাচিপা,পটুয়াখালী,

‎পটুয়াখালীর গলাচিপায় নদীতে পড়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হলো না হাসান (৩০) নামের এ যুবক। মেয়ে দেখা হলেও বিয়ে করা হলো না হাসানের। মেয়ে দেখে উপজেলার নিজ গ্রামের বাড়ি ফেরার পথে চর কাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায় হাসান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার চর কাজল লঞ্চঘাটে। ঘটনার পর স্থানীয় মানুষ এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবরির একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনায় অব্যাহত রেখেছে। তবে স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়ছেন উদ্ধার অভিযানের পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম।
‎প্রত্যক্ষদর্শী ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজলে যান। তার সাথে ভগ্নিপতি ইলিয়াসসহ আরো পাঁচজন ছিলো। মেয়ে দেখে দুপুরের খাবার খেয়ে বিকেলে গলাচিপা ফেরার জন্য চরকাজল লঞ্চঘাট আসেন। লঞ্চঘাটের পল্টুনে টয়লেট আসলে বালতি দিয়ে পানি তুলতে গেলে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায়। এসময় উপস্থিত স্থানীয়রা নদী থেকে হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রাখে। নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও বুড়াগৌরঙ্গ নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে উদ্ধাকর্মীরা জানায়। এদিকে হাসানকে উদ্ধারের জন্য আত্মীয় স্বজনরা তেতুলিয়া নদীর পাড়ে চরকাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন।
‎রাঙ্গাবালী নৌ পুলিশ এস আই রতন জানান, রাত নয়টার দিকে আমরা খবর পেয়ে নৌ টহল পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌছায়। রাত হওয়ায় উদ্ধার কাজে ব্যহত হলেও উদ্ধার অভিযান চলমান রাখা হয়েছে। সকালে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম সহ যৌথ ভাবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
‎পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।তেতুলিয়া নদীর স্রোতের কারণে দুইবার উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে। এখন আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট