1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝালকাঠির পোনাবালিয়া গ্রামে শুরু হয়েছে শিব চতুর্দশীর মেলা

এম কে কাইয়ুম নলছিটি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির পোনাবালিয়া গ্রামে
শুরু হয়েছে শিব চতুর্দশীর মেলা

এম কে কাইয়ুম নলছিটি প্রতিনিধি

পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সীমান্তবর্তী পোনাবালিয়া গ্রামের শিববাড়ি মন্দির প্রাঙ্গন। দেশবিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এখনে এসে শিব দর্শন করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশীর অনুষ্ঠান উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকায় শুরু হয়েছে গ্রামীন মেলা।

রোববার ১৫ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে।

মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর চৈত্রমাসে শিব চথুর্দর্শীতে এই মন্দিরে এ অনুষ্ঠান হয়ে আসছে।

মন্দিরে আগত পূজারীরা জানান, স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে এখানে আসেন। আর অবিবাহিত নারীরা আসেন শিবের ন্যায় যোগ্য বর প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে সন্তুষ্ট করতে।

মেলায় আসা অসীম দাশ, যুথী রানী, বাসন্তী সাহা এবং হৈমন্তী মালো জানান, ‘মেয়েরা সংসারের মঙ্গলের জন্য শিব পূজা করে থাকে। শিব দেবতাকে তুষ্ট করতে এসেছি। সন্তানদের মঙ্গল কামনা ও মনের আশা পূরণের জন্য পুজো দিয়েছি।

ঝালকাঠি জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, ‘পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা করতে আন্তর্জাতিক এই তীর্থস্থানে দেশবিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন। আগতদের নিরাপত্তা দিতে গোটা মন্দির এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ প্রশাসন নিরাপত্তার কাজে বেশ সোচ্চার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট