1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নুরের আসনে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের ঘোষণা

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

নুরের আসনে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের ঘোষণা
মো.রাসেল রহমান, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনে নির্বাচনকালীন সময়ে ও নির্বাচনী পরবর্তী সহিংতার ঘটনা তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন গলাচিপা উপজেলা বিএনপি। সদ্য সমাপ্ত নির্বাচনে ওই আসন থেকে বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা করা হয়।

সর্বশেষ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের ‘ট্রাক’ মার্কার সমর্থকদের হামলার অভিযোগ তোলেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ খান। এরপরও নির্বাচন পরবর্তী হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এ কমিটি সবগুলো ঘটনা পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া) সমর্থক বিএনপি সমর্থিত নুরুল হক নুরের (ট্রাক) সমর্থকদের উপর হামলা করে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব হামলার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়ার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সব হামলার তদন্ত করবে এবং পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং আইনি সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির অভিযোগ করে বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে জোটের প্রার্থী নুরুল হক নুরের ‘ট্রাক’ মার্কার সমর্থন করার কারণে হামলা করা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণির ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা করেছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে। তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপিতে যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন; তারা হরিদেবপুর ফেরিঘাট বিএনপির যে পার্টি অফিস আছে নির্বাচনের সময় সেটা স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র হিসেবে দখল করে নিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মূল স্রোতের নেতাকর্মীসহ হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদারের উপরে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মকভাবে আহত করেছে। এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট