1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

নির্বাচন শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নবগঠিত সদস্য সচিব আলতাফ খান।

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে


‎ নির্বাচন শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নবগঠিত সদস্য সচিব আলতাফ খান

সাথী আক্তার, বিশেষ প্রতিনিধি,
‎গলাচিপা, পটুয়াখালী

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব আলতাফ খান সংবাদ সম্মেলন বলেন, আপনারা জানেন গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গলাচিপা দশমিনা সমন্বয়ে পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণধিকার পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হক নুরু ভাইকে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাতে সক্ষম হই। এজন্য গলাচিপা উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির পক্ষ থেকে গলাচিপা বাসিকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে উক্ত নির্বাচনে ঘোড়া মার্কার পরাজিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত জনাব হাসান মামুন ও তার সাথে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে গ্রামগঞ্জের ট্রাক মার্কার সমর্থক ও নিরীহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে গণধিকার পরিষদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।
‎তিনি বলেন, আমরা এই সকল গুপ্ত হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ইতিমধ্যে গলাচিপা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পাচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি যারা এই সকল সন্ত্রাসী গুপ্ত হামলার ঘটনা তদারকি করবেন প্রযোজনে স্বরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইন ও অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের জোটের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল হক নুরু ভাই ইতিমধ্যে আমাদের পরামর্শ দিয়ে গেছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করতে এবং আইনগত সহায়তা দেবার জন্য সকল কার্যক্রম অব্যাহত রাখতে। আমি গলাচিপা উপজেলা বিএনপি’র সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করবো এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেখলে সাথে সাথে আপনারা তার প্রতিহত করবেন এবং আমাদের গঠিত কমিটির সাথে যোগাযোগ করে সকল ঘটনার বর্ণনা তাদেরকে অবহিত করবেন।
‎তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই নির্বাচন শেষ হয়ে গেছে আমাদের মধ্যে আর কোন দ্বিধা দ্বন্দ্ব নাই দলের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে নিয়ে গলাচিপা উপজেলা বিএনপিকে আবার নতুন করে সাজাতে চাই। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নিরীহ নেতাকর্মীরা যারা না বুঝে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জনাব হাসান মামুনের কথায় বিভ্রান্ত হয়ে ঘোড়া মার্কার সমর্থন করেছেন তারা সবাই এখন থেকে দলের সকল কার্যক্রমে আমাদেরসহযোগিতা করবেন। গলাচিপা বিএনপি এখন থেকে আর কারো ব্যক্তিগত দল হবে না। কারো নিজস্ব কর্মী বাহিনী হবে না। কারো পকেট কমিটি হবে না। এখন থেকে গলাচিপা উপজেলা বিএনপি হবে জনাব তারেক রহমানের দল। জিয়াউর রহমানের দল।
‎সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার  রহমান কবির বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে তারা হামলা করেছে তাদের । চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে। তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন।
‎তিনি আরও বলেন, তেমনিভাবে আমরা কালকে হরিদেবপুরে শুনেছি, বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপিতে যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন তারা বিএনপির যেটা পার্টি অফিস নির্বাচনের সময় প্রচারণার যেটা কেন্দ্র হিসেবে দখল করে নিয়েছিলেন সে বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদার তার উপরে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে। এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন বিএনপি কিংবা গণঅধিকার আমরা কিছুই বুঝিনা যারা সন্ত্রাসী যাদের দিয়ে গলাচিপা দশমিনার পরিবেশ নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
গলাচিপায় জরুরি সংবাদ সম্মেলন করছেন বিএনপির উপজেলা শাখার একাংশ। দুপুর ১২টা ৩০মিনিটের সময় উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট