1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা।

মোঃ ইমাম বিমান
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি ২ আসনের নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা। শনিবার (১৪ফেব্রুয়ারি) সকালে শহরের সাধনার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক ইয়াছিনসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল‌ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) ঝালকাঠি জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে উপস্থিত সবাইকে নব নির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধন্যবাদ জানান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান ইলেন ভুট্টো বলেন, আমি ঝালকাঠি ও নলছিটিবাসীর পাশে আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট