1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১০ নং মোল্লারহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক ০৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ইউসুফ হাওলাদার । ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান — কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎আগামীতে তরমুজ চাষীদের চরের জন্য কোন টাকা দিতে হবেনা, নিজেদের পকেট থেকে সরকারকে রাজস্ব পরিশোধ করবো-জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম ‎ কসবায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মুশফিকুর রহমানের মতবিনিময় সভা; দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়ার ঘোষণা ‎ ‎ গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক ।

সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে বিজয় অর্জনের শপথ নিয়েছি, ইনশাআল্লাহ- হাসান মামুন

রোজিনা আক্তার গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩

  1. দল থেকে পদত্যাগ করার পরও বহিষ্কৃত হয়ে তা মেনে নিয়ে নির্বাচনের পথে অটল থাকার সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে বিজয় অর্জনের শপথ নিয়েছি,
    ইনশাআল্লাহ- হাসান মামুন
  2. ‎রোজিনা আক্তার
    ‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী

    ‎দীর্ঘ ৪৬ বছর ধরে এই এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংসদ সদস্য ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তা আমরা সবাই জানি। সেই মনোনয়নের মধ্য দিয়ে দলটি একটি ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। ‎সেখান থেকে আমরা গলাচিপা উপজেলা বিএনপির দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে রেখে নেতৃত্ব পুনর্গঠন করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গলাচিপায় একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করি। পাশাপাশি পৌরসভায় সভাপতি ও সাধারণ সম্পাদককে সামনে রেখে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি। বিভিন্ন ইউনিয়নে নেতৃত্ব প্রতিষ্ঠা করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে আমরা নানামুখী কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এই সিদ্ধান্তের পর আমি দল থেকে পদত্যাগ করার পরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, তা মেনে নিয়ে নির্বাচনের পথে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি।আমাদের উপজেলা, অঙ্গসংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে পদবঞ্চিত করা হয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা এবং বিজয় অর্জনের শপথ নিয়েছি, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন নির্বাচনী শেষ জনসভায় এ কথা বলেন।

    ‎তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল—যখনই নির্বাচন হবে, আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ। কিন্তু মনোনয়ন নিয়ে যে তালবাহানা ও খেলা শুরু হলো, একপর্যায়ে আমরা দেখলাম—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও অজনপ্রিয় এক জোটের নেতাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সাংগঠনিক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
    ‎তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, হয়রানি ও অপপ্রচার চলছে। তবুও আমি আপনাদের আশ্বস্ত করছি—নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাচারের বিরুদ্ধে আজকের মতো নানা বাধা উপেক্ষা করে আপনারা মাঠে উপস্থিত হয়েছেন। আগামী নির্বাচনের দিন সকাল থেকেই আপনারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আজ বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, হয়রানি করা হয়েছে। তবুও আমাদের কর্মীরা মাঠে আছে। মনে রাখবেন—সমুদ্রের উত্তাল ঢেউ বালু দিয়ে আটকে রাখা যায় না। আগামী নির্বাচনে আপনারা আপনাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
    ‎তিনি বলেন, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দীর্ঘ ৩৭ বছরের জীবনের ঘাম ও রক্ত দিয়ে, শ্রম দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম—আপনারা তা জানেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র—সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার এখানে সমান। আজ হিন্দু-মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচন করছি। ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়নসহ জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে এবং আমরা আপনাদের পাশে থাকব। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিটি ঘটনার বিচার হবে, ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ—কোনো বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস করবেন না। নির্বাচনের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হবে, ইনশাআল্লাহ।
    ‎পটুয়াখালীর গলাচিপায় বিকাল ৫ টায় উপজেলার সরকারি মেডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব ঘোড়া মার্কার জনসভার আয়োজন করা হয়েছে।
    ‎জনসভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. শাহিন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপি শাখার সাবেক সভাপতি মিজানুর রহমানহ, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট