1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না : নুরুল হক নুর

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী ।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

 

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না : নুর

মো.রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী গলাচিপায়
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নুর বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে। আমি ব্যক্তিগতভাবে কী পেলাম কিংবা আমার দল কয়টি আসন পেল— এটা মুখ্য নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তাই এখানে কোনো ভাগ-বাটোয়ারা বা চাওয়া-পাওয়ার প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হবে, যাতে বিশ্ব বিনিয়োগ আসে এবং সবাই আমাদের দেশকে নিরাপদ মনে করে।

 

তিনি বলেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি যদি এ আসন থেকে নির্বাচিত হই, তাহলে সবাইকে সঙ্গে নিয়েই এ পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান আমাকে ঢাকার কোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, আল্লাহ তায়ালা কিছু মানুষকে অন্য মানুষের উপকার করার সুযোগ দেন। আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। তাই আমি ওই অঞ্চল থেকেই নির্বাচন করতে চাই। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট