
গলাচিপার রিক্সা চালক বাউফলের জমিদার
রুজিনা আক্তার, , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ চল্লিশ বছর ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন জয়দেব চন্দ্র মাঝি। জয়দেব চন্দ্র মাঝি হচ্ছেন, বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের লক্ষী মাঝির ছেলে। দীর্ঘ বছর ধরে গলাচিপায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গলাচিপা পৌরসভা যেন, তার চোখের লাগমহীন ঘোড়া। যে কোন মুহূর্ত্বে এ গলি থেকে ঐ গলিতে যেতে যেন তার নেই কোন বাধা। জয়দেব মাঝির বয়স হচ্ছে প্রায় সত্তর বছর। এবিষয়ে জয়দেব মাঝি বলেন, দীর্ঘ চল্লিশ বছর ধরে রিক্সা চালিতে এই পৌরসভার এই গলি থেকে ঐ গলি পাড় হতে আমার কোন কষ্ট হচ্ছে না। চোখের মাপ আমার রাস্তা হয়ে গেছে। আমি বাউফল থেকে কলেরা বসন্ত রোগে আমার বাবা-কাকারা মৃত্যুবরণ করায় ৫ একর ১২ শতাংশ জমিজমা ফেলে চলে এসেছি, আজ আমি গলাচিপা পৌরশহরের রিক্সা চালক বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরও বলেন, আমার প্রধান উপদ্ষ্টো ডাঃ ইউনুস মহোদয়ের কাছে জোর দাবি বৈষম্য দূর হলেও ভূমিদস্যু আজও দূর হয়নি। তিনি যদি ভূমিদস্যু দূর করে তাহলে তাকে বাংলার মানুষ কখনও ভুলবে না। প্রধান উপদেষ্টার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের ও পটুয়াখালী জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করছি।