1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় হাবিব রেস্টুরেন্টে অতর্কিত হামলা-ভাঙচুর, আহত ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে উত্তেজনা। ঝালকাঠির নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জমি বিরোধে বাকেরগঞ্জে দম্পতিকে পিটিয়ে জখমের অভিযোগ । কলেজ শিক্ষক ও সাংবাদিক নেতা উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ। বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি অনুষ্ঠিত। No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন

কমিটি বিলুপ্ত হওয়ায় গলাচিপায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা–দৈনিক বরিশাল বুলেটিন।

সঞ্জীব দাস গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

 

কমিটি বিলুপ্ত হওয়ায় গলাচিপায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
কমিটি বিলুপ্ত ঘোষণার পর দলেরই একাংশ নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে আনন্দ উদযাপন

পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির রাজনৈতিক অঙ্গনে হঠাৎই দেখা গেছে ভিন্নধর্মী এক চিত্র। উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার পর দলেরই একাংশ নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতের দিকে গলাচিপা শহরের ব্যস্ত এলাকায় অবস্থিত খুলনা দুইঘর মিষ্টির দোকানের সামনে জড়ো হয়ে মিষ্টি বিতরণ করেন ওই নেতাকর্মীরা। এ সময় তাদের উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উল্লাসে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাঠামোর কারণে তারা নিজেদের অবস্থান প্রকাশ্যে তুলে ধরতে পারেননি। কমিটি বিলুপ্ত হওয়ায় সেই বাধা এখন আর নেই। তাদের মতে, এই সিদ্ধান্ত তাদের জন্য নতুনভাবে মাঠে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করেছে।

তারা আরও জানান, বর্তমানে তারা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্ভয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। কমিটি না থাকায় দলীয় কোনো চাপ বা সাংগঠনিক জটিলতা আর তাদের আটকে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তই এই পরিস্থিতির মূল কারণ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে সমর্থন দিলেও স্থানীয় পর্যায়ে দলের একটি অংশ সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল। তারা শুরু থেকেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেন।

এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের ধারাবাহিকতায় কেন্দ্র থেকে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ও স্থগিতের ঘোষণা আসে। ঘোষণার পরপরই যারা এতদিন প্রকাশ্যে আসতে পারেননি, তারাই মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আমাদের নেতা বহিষ্কৃত হয়েছেন, কমিটিও বিলুপ্ত হয়েছে এই বাস্তবতা মেনেই আমরা খুশি। সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে, তবে এখন আর কোনো দ্বিধা নেই। আমরা হাসান মামুনের পক্ষেই মাঠে থাকব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট