1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পরিবারের সন্ধান চাই  সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা হাসপাতালে, মিলছে না স্বজনদের সন্ধান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

 

পরিবারের সন্ধান চাই

সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা হাসপাতালে, মিলছে না স্বজনদের সন্ধান

আরিফ রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের থানা রোডের সানাই কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় আহত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারী বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা মা গত পাঁচ থেকে সাত দিন ধরে অসুস্থ অবস্থায় তীব্র শীতের মধ্যে রাস্তার পাশে পড়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এরপর থেকেই তিনি ওই স্থানে অসহায় অবস্থায় অবস্থান করছিলেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি জানতে পেরে দৈনিক জাতীয় আজকের পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরিফুর রহমান (রায়হান) ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, বৃদ্ধা মা তীব্র ঠান্ডা ও যন্ত্রণায় কাতরাচ্ছেন। রাত গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে কম্বলের ব্যবস্থা করা সম্ভব না হলেও, রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দ্রুত একটি কম্বলের ব্যবস্থা করেন।

পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সব ব্যবস্থা করে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার কোমরে গুরুতর আঘাত রয়েছে, যার কারণে তিনি দাঁড়াতে পারছেন না। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি মহিলা ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে কর্মরত সমাজসেবার কর্মকর্তা এবং আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান তার সার্বিক সেবাযত্ন করে যাচ্ছেন। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বুধবার (৩১ ডিসেম্বর) ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃদ্ধা মায়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার পরিচয়—
নাম: রেনু
স্বামীর নাম: জাহাঙ্গীর মোল্লা
ছেলে-মেয়ের নাম: শহিদ, কবির ও শিল্পী
ঠিকানা: ভাসানচর (খলিসার পার)
পিতার নাম: ছোহাব আলী কবিরাজ
পৈতৃক বাড়ি: প্যাদার বাড়ি
আনুমানিক বয়স: প্রায় ৬০ বছর

উল্লিখিত তথ্যের ভিত্তিতে তার পরিবারের সন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ: মোঃ আরিফুর রহমান (রায়হান)
মোবাইল: ০১৭৪৩৯৩২২৯২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট