1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

নলছিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নলছিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিএনপির চেয়ারপার্সন  নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে যুবদলের একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার গভীর শ্রদ্ধা জানিয়ে ইলেন ভুট্টো বলেন, “দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ, এই অবস্থায় তাকে নিয়ে কথা বলতে গিয়েও চোখের পানি ধরে রাখতে পারছি না। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাই।


এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম. আবদুস সবুর কামরুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি পৌর যুবদল আহবায়ক মোঃ রুস্তুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি প্রমুখ।

উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা এবং চাঙ্গা মনোভাব লক্ষ্য করা গেছে। মিছিলে তার উপস্থিতিতে তৃণমূলের কর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজওয়ানুল হক,  যুবদল নেতা রাজিব মোল্লা, ছাত্রদল নেতা শাহাদাত ও রিমন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ভূমিকা তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে নলছিটি উপজেলা ও পৌর যুবদল। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট