1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ডিজি’র সঙ্গে বাগবিতণ্ডার জবাবে আমাকে সাসপেন্ড করেন নো প্রব্লেম -ডা.ধনদেব বর্মন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

 

ডিজি’র সঙ্গে বাগবিতণ্ডার জবাবে আমাকে সাসপেন্ড করেন নো প্রব্লেম -ডা.ধনদেব বর্মন

শিবলী সাদিক খানঃ

স্বাস্থ্যে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
এ সময় ওই ডিজির উদ্দেশে বার বার বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রব্লেম ।
এ দিন শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারে অংশ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য মহাপরিচালক। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের জরুরি বিভাগ, এ বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি ভেতরে টেবিল দেখে চিকিৎসকদের কাছে এর কারণ জানতে চান। এ সময় চিকিৎসক ধনদেব বর্মণ লেখালেখির প্রয়োজনে টেবিল রাখা হয়েছে বলে জানান।

কথোপকথনের একপর্যায়ে ডিজি বলেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন। এ সময় নিজের সঙ্গীয় লোকদের ভিডিও করতে বলেন তিনি। ডিজি বলেন, যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে!
প্রত্যুত্তরে চিকিৎসক ধনদেব বলেন, আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহেব করি; কিন্তু যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমার বিহেব ভালো না। কারণ হিসেবে চিকিৎসক সম্প্রদায় দেশের জনগণের পক্ষে নয় বলে উল্লেখ করলে ডিজি জবাব দেন, এটা তো অন্য বিষয়। কিন্তু আপনি তো বিহেবই শেখেননি।
এ সময় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব অন্য প্রসঙ্গ টেনে বলেন, ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম, আপনার দুদিন আসার কথা ছিল একদিনও আসেননি। এরপর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় চিকিৎসক ধনদেব উত্তেজিত হয়ে বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম। এর মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক ডা. জাকিউল ইসলাম উদ্ভুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাঃ ধনদেব বর্মন বলেন উদ্ভট কায়দায় চলছে স্বাস্থ্য সেবা, ঔষধ চুরি, দুর্নীতি, ট্রেনিং গবেষনার জন্য লাগে নেতার সুপারিশ জনবল থাকলেও কাজে লাগাতে ব্যর্থ কর্তৃপক্ষ।

পরে পরিদর্শন শেষে ডিজি ডা. আবু জাফর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সব হাসপাতালেই ধারণা ক্ষমতার বেশি রোগী। যে কোনো সময় হিসাব করলে দেখা যাবে সারা দেশে ১৫ হাজার রোগী মেঝেতে থাকে। যদি উপজেলা ও জেলা হাসপাতালগুলোয় পর্যাপ্ত মানসম্মত সেবা দেওয়া যায়, তাহলে মেডিকেল কলেজগুলোয় চাপ কমে যাবে।

অর্ধেক নির্মাণকাজ হয়ে আটকে থাকা ময়মনসিংহ শিশু হাসপাতাল সম্পর্কে ডিজি বলেন, পরিকল্পিতভাবে না হওয়ার কারণে মাঝপথে থেমে গেছে। এ জটিলতা সমাধানে সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের হাতে আর সময় নেই, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পদক্ষেপ নেবে।
সেমিনারে বক্তব্য আরও দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রুহুল আমিন, মমেকের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান, মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, এপিএসবির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সহ সভাপতি ডা. মো. মোকারাবিন (রবিন) প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট