1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

ত্যাগী যুবদল নেতা সাইদুলের প্রত্যাশা— এবার মূল্যায়ন হোক ত্যাগের–দৈনিক বরিশাল বুলেটিন।

মোঃ কামরুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

 

ত্যাগী যুবদল নেতা সাইদুলের প্রত্যাশা— এবার মূল্যায়ন হোক ত্যাগের

এম কে কামরুল ইসলাম বরিশাল

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা এক ত্যাগী যুবদল নেতার নাম মোঃ সাইদুল ইসলাম মেহেদী। নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের সন্তান সাইদুল রাজনীতির হাতেখড়ি নেন ২০০১ সালে ওয়ার্ড ছাত্রদলের রাজনীতিতে। পরবর্তীতে বরিশাল কলেজে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ২০১২ সালে দলীয় কর্মসূচি পালনে পিকেটিংয়ের দায়ে গ্রেফতার হয়ে কারাবরণ করেন।

রাজনৈতিক আদর্শে অনড় সাইদুল ঐ সময়ের বরিশাল মহানগর বিএনপি নেতা আহসান হাবীব কামাল এর সঙ্গে একই জেলে ২৪ দিন কারাভোগ করেন। এরপর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন দফায় রাজনৈতিক কারণে কারাবরণ করেন তিনি। কিন্তু ত্যাগ-তিতিক্ষা কিংবা দমন-পীড়ন কোনো কিছুই তাকে দমাতে পারেনি।

রাজনীতিকে পেশা নয়, আদর্শ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে দেখেন সাইদুল। তিনি বলেন, “আমার রাজনীতি শুরু হয়েছিল তৃণমূল থেকে— অন্যায়ের প্রতিবাদে। কারাগারে থেকেও বিশ্বাস হারাইনি, এখন চাই সেই ত্যাগের সঠিক মূল্যায়ন।

নলছিটির নাচনমহল ইউনিয়নের এই ত্যাগী যুবদল নেতা সম্প্রতি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা— দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, ত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি এবার তিনি যেন পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট