1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’ বরিশালে বর্ণিল আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত।

নলছিটিতে প্রভাবশালীদের জমি দখলের পাঁয়তারা — নিরীহ পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

নলছিটিতে প্রভাবশালীদের জমি দখলের পাঁয়তারা — নিরীহ পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকি

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগকারী আকাশ বিশ্বাস সুজিত (৪০), পিতা সন্তোষ বিশ্বাস, সাং—নাচনমহল, ৪নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠি। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, একই ইউনিয়নের আনোয়ার হাওলাদার (৪৮), পিতা মৃত কাদের হাওলাদার, সাং—কুড়ালিয়া, তার স্ত্রী নাজমা বেগম (সুমা) (৩৮) ও আত্মীয় আবুল কালাম (৬০), পিতা মৃত মুজাহার হাওলাদারসহ আরও কয়েকজন মিলে তার পৈতৃক জমি দখলের চেষ্টা করছে।

আকাশ বিশ্বাসের অভিযোগ, আনোয়ার হাওলাদার একটি ভুয়া নোটারি দলিল তৈরি করে তার পৈতৃক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে।

তিনি বলেন, “প্রায় ১৫–২০ দিন আগে আনোয়ার হাওলাদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে আমাদের ওপর প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ৯ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে তারা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরও আনোয়ার হাওলাদার ও তার অনুসারীরা নিয়মিতভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

আকাশ বিশ্বাসের দাবি, আনোয়ার হাওলাদার অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় একধরনের সন্ত্রাসী আধিপত্য বিস্তার করেছিলেন। সেই প্রভাবের ধারাবাহিকতায় এখনো তিনি এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন এবং সাধারণ মানুষকে হয়রানি করছেন।

বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আকাশ বিশ্বাস।

তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন,
“আপনাদের কলমের মাধ্যমে এই সন্ত্রাসী চক্রের আসল চেহারা মানুষ জানতে পারবে বলে আমি আশাবাদী।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট