1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন।

নলছিটির দুটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চাপা ক্ষোভ পৌরবাসীর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

নলছিটির দুটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চাপা ক্ষোভ পৌরবাসীর

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রাণকেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা ভবনের সামনের রাস্তা এবং স্টেশন রোড দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে মাটির রাস্তার মতো কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

অভিযোগ উঠেছে, পৌরসভার প্রধান কার্যালয়ের সামনেই এমন বেহাল অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, পৌর প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে কীভাবে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো এভাবে অযত্নে পড়ে থাকতে পারে! এমনকি পৌর কর্তৃপক্ষের কর্মকর্তাদের অফিসে আসা যাওয়া এবং দৈনন্দিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়।

দৈনন্দিন চলাচলের জন্য এ দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এ পথ ব্যবহার করে। বর্ষাকালে সড়কে জমে থাকা পানি ও কাদা পথচারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, রাস্তাগুলো নতুনভাবে না করলেও সামান্য সংস্কার করলেই চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু তাতেও পৌর প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ নিয়ে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। তারা দ্রুত রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন।

স্থানীয় পৌরবাসীর প্রশ্ন – বরাদ্দের অপেক্ষায় আরও কত বছর এমন দুর্ভোগ সহ্য করতে হবে?

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট